আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || রাজধানীর মঠ চৌমুনী বাজার সংলগ্ন এলাকায় এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আসে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
