রাজ্যে জ্বালানির কৃত্রিম সঙ্কট, পেট্রোল পাম্পে লম্বা লাইনে গ্রাহকরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে || রাজ্যে জ্বালানির কৃত্রিম সঙ্কট দেখা দিয়েছে। বাইক কিংবা স্কুটিতে ২০০ টাকা, তিন চাকার গাড়িতে ৩০০ টাকা এবং চার চাকার গাড়িতে ১০০ টাকার বেশি পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। এরপর থেকেই রাজধানী আগরতলা শহরের পেট্রোল পাম্প গুলোতে লম্বা লাইন দেখা যায় গ্রাহকদের। যারাই পেট্রোল পাম্পে আসছেন তাদের কেউ কেউ ২ থেকে ৩ ঘন্টা দাড়িয়ে পেট্রোল নিয়ে যাচ্ছেন বলে জানা যায়।
উল্লেখ্য, আসামের নিউ হাফলং এলাকায় ভূমিধসের কারণে অনির্দিষ্ট কালের জন্য স্তব্ধ হয়ে পরে রেল চলাচল। ধসে যায় রেল লাইনের নিচের মাটি। অনির্দিষ্ট কালের জন্য রেল পরিষেবা স্তব্ধ হয়ে পরায় জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির আশংকায় রাজ্যবাসী। রাজ্যে জ্বালানির সঙ্কটও দেখা দিচ্ছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*