আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী কমিউনিস্ট নেতা, ভারতের কমিউনিস্ট পার্টি তথা AITUC- র অন্যতম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এ ডাঙ্গের প্রয়াণ দিবস পালন করা হয়। রবিবার এস এ ডাঙ্গের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই নেতা মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা বিভাস ভট্টাচার্যী, সুব্রত দেবনাথ সহ অন্যান্যরা।
