উদয়পুর থেকে নগদ এক লক্ষ টাকা ছিনতাইকারীদের গ্রেপ্তার করলো পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে || উদয়পুর থেকে নগদ এক লক্ষ টাকা ছিনতাইকারীদের বীরচন্দ্র মনু থেকে গ্রেপ্তার করলো উদয়পুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গোমতী জেলার উদপুরের অমরপুর রাস্তার মাথায় অটো থেকে এক মহিলার নগদ ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় কিছুসংখ্যক লোক। এইনিয়ে মহিলা উদয়পুর থানায় লিখিত মামলা দায়ের করার পর ঘটনার তদন্তে নামে উদয়পুর থানার পুলিশ। পরবর্তী সময় গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকা থেকে মনপাথর ফাড়ী থানার পুলিশের সহযোগীতায় টাকা ছিনতাইকারীদের দলকে আটক করতে সক্ষম হয় উদয়পুর থানার পুলিশ। পুলিশ ঘটনার সাথে জরিতদের আটক করে উদয়পুর থানায় জিঞ্জাসাবাদের জন্য নিয়ে যায়। পরবর্তী সময় পুলিশের সহযোগিতায় ছিনতাইকরা অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*