আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || ঘোষণা করা হলো রাজ্যের উপ-নির্বাচনের দিনক্ষণ। রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। জানা যায়, নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে ৩০শে মে, ২০২২। সেদিন থেকেই মনোনয়ন জমা পর্ব শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ই জুন, ২০২২। মনোনয়ন স্ক্রুটিনি করা হবে ৭ই জুন, ২০২২। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ই জুন, ২০২২। চারটি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩শে জুন, ২০২২। ভোট গণনা হবে ২৬শে জুন, ২০২২।
উল্লেখ্য, ত্রিপুরার ৪টি আসনে উপ-নিরবাচন ছাড়া পাঞ্জাবের সংসদের একটি আসনে, উত্তরপ্রদেশের সংসদে দুটি আসনে, অন্ধ প্রদেশের বিধানসভার একটি আসনে, দিল্লিতে বিধানসভা একটি আসনে এবং ঝাড়খন্ডে বিধানসভার একটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
