সরকারী ও বেসরকারী উদ্যোগে নানা আয়োজনে রাজ্যে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক কবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে কবি নজরুলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলেই।
একই দিনে নজরুল স্মৃতি মঞ্চের উদ্যোগে নজরুল ইসলামের জন্মদিবসে নজরুল স্মরণ অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে নজরুল নৃত্য পরিবেশন করে কচিকাঁচারা।
পাশাপাশি এদিন অগ্নিবীণার পক্ষ থেকেও রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সঙ্গীত পরিবেশন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*