উপ-নির্বাচনে জয় নিশ্চিত করতে টাউন বড়দোয়ালীতে কংগ্রেসের গণমিছিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মে || “আঠারোতে ছিল ভূল আর নয় পদ্ম ফুল, এই বিজেপি আর না” এই শ্লোগানেই রবিবার টাউন বড়দোয়ালীর বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেস। চার কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হতেই ৮-টাউন বড়দোয়ালীতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আশিস সাহার নেতৃত্বে প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহার উপস্থিতিতে এক গণমিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে প্রদেশ সভাপতি ছাড়াও কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা সাজারিতা লাইটপ্লাং, প্রদেশ সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী, কার্যকারী সভাপতি সুশান্ত চক্রবর্তী, NSUI সভাপতি সম্রাট রায় সহ বিভিন্ন রাজ্যস্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বলা বাহুল্য, এদিনের এই মিছিলে কংগ্রেস কর্মীদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। বিভিন্ন ধরনের শ্লোগানে কংগ্রেসের মিছিল ছিল জমজমাট।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*