জনসচেতনতা বৃদ্ধি করে পথ চলতি সাধারণ মানুষ সহ যান চালক ও যাত্রী সাধারনের মধ্যে মাস্ক বিতরণ

সাগর দেব, আগরতলা, ৩০ জুলাই || গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাসের থাবা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে রাজ্য প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তর থেকে মাস্ক ব্যবহার সহ একাধিক নীতি-নির্দেশিকা জারি করা হলেও সাধারণ মানুষ এক প্রকার অনিয়ন্ত্রিত ভাবে জীবন যাপন করছেন, ঠিক তেমনি সরকারি বিধি-নিষেধকে মান্যতা‌ই দিচ্ছেন না একাংশ, যার ফলে করোনা ইতিমধ্যে তার স্বরূপ দেখাতে শুরু করেছে। এবার এই করোনা থেকে জনসমাজকে রক্ষা করার জন্য সাধারণ মানুষ যাতে সচেতন হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জায়গায় অভিনব পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করছে।
এরকমই এক ছবি পরিলক্ষিত হল চন্দ্রপুর এর আইএসবিটি স্ট্যান্ডে। এখানে যোগেন্দ্রনগর আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে কোভিড সংক্রান্ত গণ সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে পথ চলতি সাধারণ মানুষ সহ যান চালক এবং যাত্রী সাধারনের মধ্যে মাস্ক বিতরণ করা সহ কোভিড বিধিকে মান্যতা দেওয়ার ব্যাপারে বিভিন্ন পরামর্শদান করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষ তথা যাত্রী সাধারণরা কিভাবে আগামী দিনে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতনতার রাস্তা অবলম্বন করতে পারেন সে বিষয়ে সবিস্তৃত আকারে তুলে ধরেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তথা নোডাল অফিসার ডাঃ পার্থ প্রতিম নাথ। শ্রীনাথ এই সময়ের মধ্যে মাস্ক ব্যবহারের উপর যেরকম গুরুত্ব আরোপ করেন ঠিক তেমনি এর পাশাপাশি সাধারণ মানুষরা যাতে সার্বিক সচেতনতার মাধ্যমেই নিজেদের এবং পরিজনদের করোনার থাবা থেকে রক্ষা করতে পারেন সেই বিষয়ে মূল্যবান পরামর্শ দান করেন। এই সচেতনতামূলক কর্মসূচিতে এছাড়াও যোগেন্দ্রনগর আরমান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুজিত ভৌমিক‌ও সাধারণ মানুষের কাছে করোনা থেকে নিস্তার পাওয়ার জন্য সচেতনতার রাস্তা অবলম্বন করার আবেদন জানান।
স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা ছাড়াও সর্বস্তরের কর্মীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠান গোটা চন্দ্রপুর আইএসবিটি চত্বরে ব্যাপক ইতিবাচক সাড়া তৈরি করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*