‘হর ঘর তিরঙ্গা’কে সাফল্যমন্ডীত করতে জোলাইবাড়ী কমিনিটি হলে ব্লক ভিত্তিক সেমিনারের আয়োজন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ আগস্ট || স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচী হাতে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে শুক্রবার জোলাইবাড়ী কমিউনিটি হলে জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচীর দিকগুলি সকলের সামনে তুলে ধরলেন। তার পাশাপাশি জোলাইবাড়ী ব্লকের বিডিও মানস ভট্টচার্য্য সকলকে আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রত্যেকের বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য বিশেষ আহব্বান জানান। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে ক্ষুদে শিশুদের নিয়ে নৃত্য ও নাটক সকলের সামনে উপস্থাপন করা হয়। জোলাইবাড়ী ব্লক কতৃক আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের বিডিও মানস ভট্টাচার্য্য, ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই সেমিনারে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*