বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ আগস্ট || স্বধীনতার ৭৫’তম বছর পূর্তি উপলক্ষে ‘আজাদিকা অমৃৎ মহোৎসব’কে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচীকে বাস্তবায়িত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানান কর্মসূচী। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তিরবাজার পৌর পরিষদের উদ্দ্যোগে পৌর এলাকার ৬৪টি স্ব-সহায় দলের সদস্য, পৌর পরিষদের চেয়ারম্যান সহ কাউন্সিলার ও পৌর পরিষদের কর্মরত কর্মীদের উপস্থিতিতে শান্তিরবাজারে এক সুবিশাল র্যালি সংগঠিত করে। এই র্যালিটি পৌর পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শান্তিরবাজার ব্রীজ সংলগ্ন এলাকা পরিক্রমন করে সুগারমিল এলাকা থেকে পরিক্রমা করে পুনরায় পৌর পরিষদের কার্যালয়ে এসে সমাপ্তি হয়। এই র্যালিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন লোক স্বতফূর্ত ভাবে অংশগ্রহন করে। সকলে শৃঙ্খলার মধ্যদিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে বাজার এলাকায় র্যালিতে অংশগ্রহন করে। এই রেলিতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার।
অপরদিকে আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে পৌর পরিষদে অনুষ্ঠীত হয় এক স্বচ্ছ ভারত অভিযান। এই অভিযানের মাধ্যমে পৌর পরিষদ অফিস প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই স্বচ্ছভারত অভিযানে সকলে ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহণ করে।
