‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উদযাপন উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজপথে তিরঙ্গা পদযাত্রা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার রাজপথে এক তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর সার্কিট হাউজের গান্ধী মূর্তি প্রাঙ্গণ থেকে শুরু হয় এই পদযাত্রা। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উদযাপন উপলক্ষে তিরঙ্গা নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে এসে সমাপ্ত হয় এই পদযাত্রা। এদিনের এই পদযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য সদস্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত ঘরে ঘরে যাতে তিরঙ্গা উত্তোলন করা হয় তার জন্য আহ্বান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*