বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ আগস্ট || শান্তিরবাজার পৌর পরিষদের ১১নং ওয়ার্ডে এক বাড়ীতে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। ইতিমধ্যে শান্তিরবাজার পৌর এলাকার বিভিন্ন বাড়ীতে চুরি সংগঠিত করছে নিশিকুটম্বের দল। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমার আশ্রমটিলা এলাকা অথাৎ শান্তিরবাজার পৌর পরিষদের ১১নং ওয়ার্ডে স্বর্গীয় সজল ধরের বাসভবনে বাড়ীর লোকজনের অনুপস্থিতিতে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। এই চুরির বিষয়ে সংবাদমাধ্যমের সামনে স্বর্গীয় সজল ধরের সহধর্মীনি জানান, বর্তমানে তিনি আর উনার এক মেয়েকে নিয়ে এই বাড়ীতে বসবাস করে। এরইমধ্যে মা ও মেয়ে গত শুক্রবার নিকট আত্মীয়ের বাড়ীতে বেরাতে যান। রবিবার সকালবেলায় বাড়ীতে এসে দেখেন ঘরের তালা নেই ও ঘরের সমস্ত জিনিষ পত্র ছরিয়ে ছিটিয়ে রয়েছে। এই চুরির বিষয়ে সঙ্গে সঙ্গে জানানোহয় শান্তিরবাজার থানায়। গৃহবধূর ধারনা এই চুরিকান্ডে নগদ আনুমানিক ১০ হাজার টাকা ও কিছু স্বর্ন অলঙ্কার চুরি করে নিয়েছে নিশিকুটম্বের দল। প্রতিনিয়ত এই চুরি কান্ডের ফলে শান্তিরবাজার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই চুরিকান্ড নিয়ে ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।
