আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে শনিবার গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিত পালন করা হয়। নারকেল কুঞ্জের ডম্বুর জলাশয়ে মোটর ইঞ্জিন চালিত বোটের সুদৃশ্য শোভাযাত্রাতে জাতীয় পতাকা নিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সামিল হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে এই মনোরম স্থান পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা ব্যাক্ত করেন। তিনি বলেন, এই এলাকা আগামীদিনে আরো কিভাবে সুন্দর করা যায় এবং পর্যটকদের কাছে আকর্ষিত করা যায় এনিয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
