গোপাল সিং, খোয়াই, ২০ আগস্ট || ২৫-খোয়াই মন্ডলের ৩৩নং বুথে প্রতিটা পরিবারে দলের বার্তা নিয়ে এবং রাজ্য সরকারের শাসনকালে যে সমস্ত সুযোগ-সুবিধাগুলো এলাকার জনগণ পেয়েছেন এগুলি সম্পর্কে জানা এবং ছোটখাটো সমস্যা গুলি অচিরেই সমাধানের লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি দলের প্রতি নৈতিক সমর্থন প্রত্যাশা রেখে, আগামী দিন লড়াই সংগ্রামের সাথী হওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতৃত্বরা। এদিনকার জনসম্পর্ক অভিযানে সামিল হলেন বিজেপি খোয়াই মন্ডলের সহ-সভাপতি শঙ্কু পাল, এসসি মোর্চা মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, এসসি মোর্চা খোয়াই জেলা সভাপতি অনুকূল দাস, এসসি মোর্চা জিএস সমীর দাস সহ অন্যান্যরা।
জনসম্পর্ক অভিযান শেষে বিজেপি খোয়াই মন্ডল সহ-সভাপতি শঙ্কু পাল জানান, প্রায় প্রতিটি ঘরে ঘরে জল, প্রায় প্রতি বাড়িতে ঘর, প্রায় প্রতিটি বাড়িতে প্রায়োরিটি গ্রুপের রেশন কার্ড, জমির পাট্টা প্রদান করা সহ বুথ এলাকার রাস্তাঘাট ভালো অবস্থায় রয়েছে। কৃষকরা সার, বীজ, ঔষধ, ‘কিষাণ সম্মান নিধি’, মাছের পোনা, পুকুর খনন ইত্যাদি সুবিধা পেয়েছেন। পাশাপাশি কিছু রাস্তা ঢালাই করার আবেদন জানিয়েছেন জনসাধারণ এবং কয়েকটি পরিবার সরকারী ঘর পাওয়ার প্রত্যাশা রেখেছেন। তাছাড়া দু-একজন ভাতার আবেদন করেছেন বলেও জানিয়েছেন। তবে সরকারের কাজে সবাই খুশি। সবাই বিজেপি দলের সমৃদ্ধি, সরকারের সমৃদ্ধি চেয়ে কথা বলেছেন।
