বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ সেপ্টেম্বর || গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে ১২ চাকার একটি লড়ি। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এন এল ০১ ০০১০৯ নম্বরের ১২ চাকার লড়ি। গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সংঘর্ষ লাগে। এতে করে গাড়ীর সামনের দুইটি চাকা নষ্ট হরে পরে। জানা যায়, গাড়ীটি বিলোনিয়া থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে আসছিলো। আসার পথে দুর্ঘটনার কবলে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পি এস আই সুজিত সরকার। তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে দুর্ঘটনার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন। তার পাশাপাশি তিনি জানান, দুর্ঘটনার কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। গাড়ী চালক পলাতক। এই দুর্ঘটনায় বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বাজারে আগত লোকজনেরা। দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
