বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ সেপ্টেম্বর || শারদীয়া দূর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের সকল প্রান্তে চলছে ব্যাপক প্রস্তুতি। ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত বিগ বাজেটের আকর্ষনীয় পূজোগুলি শহর এলাকায় দেখা যেতো। এইবছর এর ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যাবে দক্ষিন জোলাইবাড়ী সাগরডেপা এলাকায়। এই এলাকায় এলাকাবাসীর উদ্দ্যোগে বিগত প্রায় ৫০ বছরের অধিক পূজো করা হচ্ছে। এইবছর ২০ লক্ষ টাকার বাজেটের পূজার আয়োজন করলো পূজো কমিটির উদ্দ্যেগতারা। এইবছর পূজার মূল আকর্ষন হলো পূজা প্যান্ডেলটি অযোধ্যার রাম মন্দিরের ন্যায় গড়ে তোলা হবে। কলকাতার শিল্পীর দ্বারা তৈরি করা হচ্ছে পূজা পেন্ডেল। এই পূজো সম্পর্কে পূজো কমিটির উদ্দ্যোগতারা কিছু তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন। তার পাশাপাশি পূজো কমিটির উদ্দ্যোতারা জানান, পূজার পাশাপাশি পূজার কয়েকদিন বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ সহ নানান সামাজিক কর্মসূচী অনুষ্ঠত করা হবে। দক্ষিন জোলাইবাড়ীর সাগরডেপা এলাকায় এইধরনের বিগ বাজেটের পূজা প্রস্তুতিকে কেন্দ্র করে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
