আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এদি সবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার। এদিন স্বাগত ভাষন রাখেন সংগঠনের সম্পাদক রমাকান্ত দে। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রঞ্জন রায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন সংগঠনের সম্পাদক রমাকান্ত দে। প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকারের হাতে স্মারক তুলে দেন সভাপতি রঞ্জন রায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার সাংবাদিক বান্ধব। চিত্র সাংবাদিক ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসনে সরকার সচেষ্ট। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা নানা ভাবে উপকৃত হয়েছে। পূর্বে তা ছিল না। তিনি ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের শ্রীবৃদ্বি কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বার্যিক সাধারন সভার কাজ শুরু হয়। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সম্পাদক রমাকান্ত দে। অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমেদ ভিসা জনিত ত্রুটির কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তিনি সংগঠনের সফলতা কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
