দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৮ মার্চ ।। হঠাৎ করে ধেয়ে আসা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতি তথা জীবন রক্ষায় মানুষের করনীয় ব্যবস্থা সম্পর্কে বুধবার রামঠাকুর কলেজে পশ্চিম জেলা প্রাকৃতিক দুর্যোগ কর্তৃপক্ষের তরফে মহড়া রামঠাকুর কলেজে হয়। ভূমিকম্পের মতো পরিস্থিতিতে ব্যাপক বিপর্যয় রোধে মানুষের করনীয় ব্যবস্থা নিয়ে পুরোদস্তুর ভূমিকম্পের পরিস্থিতি তৈরী করে ক্যুইক রিলিফ টিম প্রদর্শন করে মহড়া।
