শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৫ মার্চ || অন্যান্য বছরের ন্যায় এবছরও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতেও তিনটি সেন্টারে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হয় বুধবার দুপুর বারোটা থেকে। এই তিনটি সেন্টার হল কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই তিনটি সেন্টারের পরিচালন কমিটির সম্পাদক অর্থাৎ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা জানান, কবি নজরুল বিদ্যাভবনে মোট পরীক্ষার্থী ৩২৮ জন। এরমধ্যে ১৬১ জন ছাত্র এবং ১৬৭ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ১৭১জন। এরমধ্যে ৮৫ জন ছাত্র এবং ৮৬ জন ছাত্রী রয়েছে। অপরদিকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সেন্টারে মোট পরীক্ষার্থী ৫২১ জন। এরমধ্যে ২৪০ জন ছাত্র এবং ২৮১ জন ছাত্রী রয়েছে। তিনি এটাও জানালেন, এই তিনটি সেন্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০২০ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪৮৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫৩৪ জন। বুধবার ছিল উচ্চমাধ্যমিকের ইংরেজি বিষয়ক পরীক্ষা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*