আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক প্রকল্পের কাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || রাজ্যের বহুল আকাঙ্ক্ষিত আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক প্রকল্পের কাজ পরিদর্শন করেন কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডি। মঙ্গলবার দুপুরে সরেজমিনে খতিয়ে দেখার জন্য প্রথমে তিনি বাধারঘাট রেল স্টেশন পরিদর্শন করেন। সেখানে তিনি প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা-আখাউড়া রেলপথে ত্রিপুরা থেকে বাংলাদেশের দিকে প্রবেশের ভারতীয় অংশে সর্বাধুনিক সব সুবিধা যুক্ত নিশ্চিন্তপুর রেল স্টেশন নির্মাণের কাজ যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেটিও পরিদর্শন করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কিছু মূল্যবান নির্দেশনা প্রদান করেন। এদিন এই পরিদর্শনকালে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধূরী, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*