জাতীয় সড়কে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয় ২

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ এপ্রিল ||
শান্তিরবাজার মহকুমার হঠাৎ বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয় ২ জন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বেলা আনুমানিক ১টা ৪০ মিনিট নাগাদ শান্তিরবাজার ট্রমা কেয়ার সেন্টারে দমকল বাহিনীর কর্মীরা ২ জন আহত যুবককে নিয়ে আসে। জানা যায়, শান্তিরবাজার মহকুমার পতিছড়ী হঠাৎ বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৩ কে ৮৯৭৯ বাইক নিরন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পরে। এতে করে বাইকে থাকা দু’জন গুরতর আহত হয়। আহতের শান্তিরবাজার জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। দূর্ঘটনাগ্রস্থ বাইকটিকে দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনপাথর ফাঁড়ী থানায় নিয়ে আসা হয়। এই দূর্ঘটনায় আহতরা হলো সুমন দাস (২৫), সঞ্জয় দাস (২৩)। আহতরা উদয়পুরের ২নং ফুলকুমারীর বাসিন্দা। এই দুর্ঘটনা সম্পর্কে তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*