একই চড়ক গাছে ঘোরানো হয় ১০১টি মহাদেবের প্রতিমা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ এপ্রিল || বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বন। এরমধ্যে রয়েছে চৈত্র সংক্রান্তি। চৈত্রমাসের শেষের দিনে সকল বাঙ্গালী হিন্দুধর্মের রীতিনিতি মেনে চড়ক গাছ পরিক্রমা করেন। এই চড়ক গাছ পরিক্রমার মধ্যে সমগ্র শান্তিরবাজার মহকুমা জুরে বেতিক্রমী কর্মসূচী করে যাচ্ছে বাইখোড়া স্বদেশ নগরের অনন্ত বিশ্বাস পাড়ায় কল্যাণকামী যুব সংঘের সদস্যরা। সংঘের উদ্দ্যোগে একই চড়কে ১০১টি মহাদেবের প্রতিমা নিয়ে চড়কগাছ ঘোরানো হয়। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করলেন রাজনগর বিধানসভার বিধায়িকা স্বপ্না মজুমদার। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণকামী যুব সংঘের সম্পাদক রঞ্জিত মজুমদার, সভাপতি অমর বিশ্বাস সহ অন্যান্যরা। যাদের উদ্দ্যোগে এই বেতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনারা হলো কল্যাণকামী সংঘের একনিষ্ঠ সদস্য আশিষ দাস, তাপস পাটারী, সিদ্বার্থ বরুয়া, প্রদীপ মজুমদার। এই ১০১টি মহাদেবের মূর্তির পরিক্রমাকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রাঙ্গনে ব্যাপক হারে লোকসমাগম ঘটে। এই অনুষ্ঠান সম্পর্কে কমিটির সদস্য জানান, দীর্ঘ ২০ বছর যাবৎ এই জায়গায় একই চড়ক গাছে ১০১টি মহাদেব প্রতিমা পরিক্রমা করানো হচ্ছে। এইবছরও অন্যান্য বছরের ন্যায় ঐতিয্যবাহী ধারাকে টিকিয়ে রাখতে সংঘের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি আগামী দিনেও জারী থাকবে বলে জানান কমিটির সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*