আসাম রাইফেলসের ২১নং ব্যাটেলিয়ানের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || আসাম রাইফেলসের আগরতলা ব্যাটেলিয়ানের ২১ নম্বর সেক্টরের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২১ নম্বর সেক্টর আসাম রাইরেলসের ব্রীগেডিয়ার সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। জানা যায়, এই রক্তদান শিবিরে মোট ১০০ জন আসাম রাইফেল জোয়ান স্বেচ্ছায় রক্তদান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*