আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল || রাজধানীর কর্ণেল চৌমুহনী এলাকায় এক গাড়ির ধাক্কায় আহত পাঁচজন। তার মধ্যে গুরুতর আহত হয় জোমেটু ডেলিভারি বয় রঞ্জিত ঘোষ। বাড়ি আমতলী সুকান্তপল্লী এলাকায়। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও কর্ণেল চৌমুহনির প্রিয়া বাজাজ রোডের বাসিন্দা পবিত্র চক্রবর্তীও গাড়ির ধাক্কায় আহত হয়। বর্তমানে তিনিও জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, আহত বাকিরা প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে চলে যায়। জানা যায়, গাড়ি নিয়ে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ গাড়িটিকে সনাক্ত করা হচ্ছে৷ এদিনের গাড়ির ধাক্কায় মোট ৫ জন আহত হয়৷ দ্রুত গতির কারনে এই দুর্ঘটনা ঘটে আহতদের বক্তব্য৷
