আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || রাজধানীর লাল বাহাদুর ব্যামাগার ক্লাবের উদ্যোগে রবিবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বার পুজো বা খুটি পুজো। আসন্ন ফুটবল খেলাকে সামনে রেখেই এই বার পুজো বলে জানান আয়োজকেরা। এদিন উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার।
