অ্যানি রাজা সহ অন্যান্য মহিলা নেত্রীদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || সম্প্রতি মণিপুরে রাজ্যের দাঙ্গাকবলিত এলাকা গুলিতে বিভিন্ন স্মরনার্থী শিবির পরিদর্শন করেন ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের (NFIW) সাধারণ সম্পাদিকা অ্যানি রাজার নেতৃত্বে ৩’সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন অ্যানি রাজা, নিশা সিদ্ধু এবং আইনজীবী দীক্ষা দ্বিবেদী। দাঙ্গাকবলিত এলাকাগুলিতে পরিদর্শন করে দিল্লী ফিরে যান প্রতিনিধি দলটি। দিল্লী ফিরে দিল্লী প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করেন NFIW নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে NFIW নেতৃবৃন্দ অভিযোগ করেন মণিপুরে চলমান দাঙ্গা সম্পূর্ণ ভাবে ঐখানে বিজেপি’র নেতৃত্বে রাজ্য সরকার দায়ী এবং সম্প্রতি মণিপুর রাজ্য সরকারের মুখমন্ত্রী বীরেন সিং যে পদত্যাগ করতে রাজ্যপালের কাছে গিয়েছিলেন তা পুরোটাই নাটক
এই অভিযোগের ভিত্তিতে গত ৮’জুলাই মনিপুর সরকার NFIW নেত্রী অ্যানি রাজা, সংগঠনের অন্যতম নেত্রী নিশা সিদ্ধু এবং আইনজবি দীক্ষা দ্বিবেদীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা সহ বিভিন্ন মামলা রোজু করেছে।
এছাড়াও মনিপুর সরকার কুকি ছাত্র সংস্থা এবং জোমি ছাত্র সংস্থার নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন মামলা রোজু করেছে এবং মনিপুর দাঙ্গার সম্পর্কে একটি বাস্তব তথ্য সম্পূর্ণ বই লেখায় হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান খান সুয়ান হাউসিং-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা সহ বিভিন্ন মামলা রোজু করেছে মনিপুর রাজ্য সরকার।
মনিপুর রাজ্যে রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে মানুষের বাক স্বাধীনতা, সামাজিক মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমস্ত কিছুতে নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ করা হয়।
এই সমস্ত ঘটনার আমাদের সংগঠন ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW) তীব্র ভাষায় নিন্দা জানায় এবং NFIW নেত্রী অ্যানি রাজা সহ অন্যান্য মহিলা নেত্রী, কুকি এবং জোমি ছাত্র সংস্থার নেতৃত্ব এবং অধ্যাপক খান খান সুয়ান হাউসিং-এর উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বুধবার রাজধানীর কৃষ্ণনগর ঠাকুর পল্লী রোডস্থিত জুনু দাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ গুলি করেন ভারতের জাতীয় মহিলা ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদের সভানেত্রী তুলসী দাস কপালি, রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*