আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ||
আগরতলা পুর নিগম কর্মচারী সংঘের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আগরতলা পুর নিগমের মুখ্য কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মানব সেবায় আয়োজকদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে শিবিরে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
