আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || মণিপুরের হিংসাত্মক ঘটনায় কারণে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য রাজ্যে বিভিন্ন কর্মসূচি করে চলছেন। শনিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
