পুকুরে স্নান করতে গিয়ে জলে পরে মৃত্যু এক যুবতীর

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ আগস্ট || জলে পরে মৃত্যু হলো এক যুবতির। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার উত্তর কলাবারিয়া এলাকার বাসিন্দা শিবু মজুমদারের ২৬ বছরের কন্যা মমতা মজুমদার পুকুরে স্নান করতে গিয়ে জলে পরে যায়। পরবর্তী সময় পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে মমতা মজুমদারকে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতা মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। মমতা মজুমদারকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যুবতিকে মৃত বলে ঘোষনা করে।  পরিবারের লোকজন জানান, মমতা মজুমদারের মৃগি রোগ ছিলো। তাই এদিন তার অস্বাভাবিক মৃত্যুর পিছনে এই রোগকে দায়ি করা হচ্ছে। জানা যায়, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। মমতা মজুমদারের অস্বাভাবিক মত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*