আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || রাজধানীর উমাকান্ত একাডেমির সুইমিং পুলে জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, দপ্তরের অধিকর্তা সত্য ব্রত নাথ সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রদর্শনী করা হয়।
