মেয়র’কে রাখি পড়িয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মায়েরা ও বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || রাজধানীর শকুন্তলা রোডস্থিত ৮-টাউন বড়দোয়ালী মন্ডল অফিসে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। বৃহস্পতিবার এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, ২০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী সহ অন্যান্যরা।
একই দিনে আগরতলা পুর নিগম অফিসে এসে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে আপনাঘর বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মায়েরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*