প্রধানমন্ত্রীর লোকাল ফর ভোকালে জোর দিয়ে বাঁশ এবং ট্যারাকুটার সামগ্রী দিয়ে দশমিঘাট ক্লাবের প্যান্ডেল তৈরি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর || শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন, বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। ঘোড়ার পিঠে চড়ে মা মর্তে আসছেন। প্রতিটি ক্লাবে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার পূজায় মন্ডপ সজ্জায় অনেকগুলি প্যান্ডেলে দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের বাঁশ এবং ট্যারাকুটার বিভিন্ন সামগ্রী দিয়ে প্যান্ডেল তৈরি করতে। তবে কি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকাল ফর ভোকালে জোর দিচ্ছে ক্লাবগুলিও?
রাজধানীর দশমিঘাট ক্লাব এরকমই বাঁশ, মাটির গ্লাস এবং মাটির প্রদীপ দিয়ে তৈরি করছে তাদের প্যান্ডেল। প্রতিমা তৈরি হচ্ছে বেল পাতার তিনটি পাতার আদলে। একটিতে আছেন মা দুর্গা অপর পাতাতে আছেন গণেশ কার্তিক এবং আরেকটিতে আছেন লক্ষ্মী সরস্বতী। মন্ডপ শয্যায় রয়েছেন গৌতম দেবনাথ। পাশাপাশি প্রতিমা শিল্পীও রাজ্যেই। এবারকার পুজোয় দুস্থদের মধ্যে থাকবে বস্ত্র বিতরণ এমনটাই জানালেন দশমিঘাট ক্লাবের পূজো কমিটির সম্পাদক সুমন কল্যাণ পাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*