আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || মঙ্গলবার, ৩ নভেম্বর ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে প্রকাশিত তালিকায় মোট ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জোটসঙ্গী তিপ্রা মথার জন্য তিনটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, এবারের পুরনিগম নির্বাচনে মেয়র দীপক মজুমদার নিজে প্রার্থী হচ্ছেন না। ‘এক পদ, এক নেতা’ নীতির কথা মাথায় রেখেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।
প্রকাশিত প্রার্থী তালিকায় বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষণ ব্যবস্থা অনুযায়ী সাধারণ, মহিলা এবং তফসিলি জাতি (এসসি) সংরক্ষিত আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় মহিলা প্রার্থীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন—
আগরতলা পুরনিগমের ওয়ার্ডভিত্তিক বিজেপি প্রার্থী তালিকা:
১ নম্বর ওয়ার্ড – প্রাসেনজিৎ সরকার
২ নম্বর ওয়ার্ড – সরমিষ্ঠা বর্ধন
৩ নম্বর ওয়ার্ড – জগদীশ দাস
৪ নম্বর ওয়ার্ড – সুজাতা দাস
৫ নম্বর ওয়ার্ড – পাপিয়া চৌধুরী
৬ নম্বর ওয়ার্ড – মিঠুন দাস বৈষ্ণব
৭ নম্বর ওয়ার্ড – জয়া ধানুক
৮ নম্বর ওয়ার্ড – সম্পা সেন সরকার
৯ নম্বর ওয়ার্ড – পিঙ্কি ঘোষ
১০ নম্বর ওয়ার্ড – বিশ্বজিৎ রায়
১১ নম্বর ওয়ার্ড – শান্তি চৌহান
১৩ নম্বর ওয়ার্ড – প্রদীপ চন্দ
১৪ নম্বর ওয়ার্ড – স্নিগ্ধা দাস দেব
১৫ নম্বর ওয়ার্ড – নিবাস দাস
১৬ নম্বর ওয়ার্ড – পিনাকী চক্রবর্তী
১৭ নম্বর ওয়ার্ড – শিখা ব্যানার্জি
১৮ নম্বর ওয়ার্ড – নারায়ণ দে
২০ নম্বর ওয়ার্ড – রত্না দত্ত
২১ নম্বর ওয়ার্ড – প্রেমাশিস সাহা
২৩ নম্বর ওয়ার্ড – মণিমুক্তা ভট্টাচার্য
২৪ নম্বর ওয়ার্ড – সুখময় সাহা
২৫ নম্বর ওয়ার্ড – সীমা দেবনাথ
২৬ নম্বর ওয়ার্ড – অর্জুন দাস
২৭ নম্বর ওয়ার্ড – বিধান নমঃ
২৮ নম্বর ওয়ার্ড – নন্দদুলাল দেবনাথ
২৯ নম্বর ওয়ার্ড – রুমা দাস
৩০ নম্বর ওয়ার্ড – অলপনা দাস
৩১ নম্বর ওয়ার্ড – অঞ্জনা দাস
৩২ নম্বর ওয়ার্ড – সঞ্জয় সাহা
৩৩ নম্বর ওয়ার্ড – অভিজিৎ মল্লিক
৩৪ নম্বর ওয়ার্ড – তুষারকান্তি ভট্টাচার্য
৩৬ নম্বর ওয়ার্ড – নীতু দে গুপ্তা
৩৭ নম্বর ওয়ার্ড – বাপি দাস
৩৮ নম্বর ওয়ার্ড – মণি দাস
৩৯ নম্বর ওয়ার্ড – অলোক রায়
৪০ নম্বর ওয়ার্ড – সম্পা সরকার চৌধুরী
৪২ নম্বর ওয়ার্ড – শিপ্রা শীল
৪৩ নম্বর ওয়ার্ড – মানিকা দাস দত্ত
৪৪ নম্বর ওয়ার্ড – সুষ্মিতা সাহা
৪৬ নম্বর ওয়ার্ড – প্রাসেনজিৎ লোধ
৪৭ নম্বর ওয়ার্ড – প্রাসেনজিৎ সরকার
৪৮ নম্বর ওয়ার্ড – সবিতা দাস
৪৯ নম্বর ওয়ার্ড – হরিসাধন দেবনাথ
৫০ নম্বর ওয়ার্ড – রিঙ্কি দাস ভৌমিক
৫১ নম্বর ওয়ার্ড – শুভম ঘোষ।
উল্লেখ্য, এবারের পুরনিগম নির্বাচনে মেয়র দীপক মজুমদারের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। একদিকে প্রার্থী তালিকা প্রকাশ, অন্যদিকে জোটসঙ্গী তিপ্রা মথার জন্য আসন ছেড়ে দেওয়া এবং ‘এক পদ, এক নেতা’ নীতির বার্তা—সব মিলিয়ে আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার হলো।
এখন দেখার, বিজেপির ঘোষিত এই প্রার্থী তালিকা নিয়ে নির্বাচনী ময়দানে বিরোধী দলগুলির মোকাবিলায় কতটা এগিয়ে থাকতে পারে শাসক দল। আগামী দিনে নির্বাচনী প্রচার ও রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
