এইচআইভি এবং এইডস মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে আরও বেশি জনসচেতনতা প্রয়োজনঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর || ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার আয়োজিত হয় জনসচেতনতামূলক র‍্যালী। এদিন বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীর উমাকান্ত ময়দান থেকে একটি র‍্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই র‍্যালীটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এইচআইভি এবং এইডস মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে আরও বেশি জনসচেতনতা প্রয়োজন। এজন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*