গোপাল সিং, খোয়াই, ২৬ জুন || গোটা খোয়াই জেলা কাবু হয়ে আছে ডাইরিয়ার প্রাদুর্ভাবে। বিশেষ করে আজ খবর লেখা পর্যন্ত খোয়াই মহকুমাধীন লালছড়া এলাকার ৯নং ও ১০নং ওয়ার্ডের মোট ৭০ জনের বাড়ীতে ভিসিট করেছে একটি মেডিক্যাল টিম। ৩ জন ডাইরিয়ায় আক্রান্ত হয়ে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
খোয়াই জেলা হাসপাতালের পক্ষ থেকে বুধবারই মেডিক্যাল টিম তৈরী করে লালছড়া এলাকায় পাঠানো হয়। কিন্তু স্বাস্থ্য দপ্তরের চরম উদাসীনতায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন জনসাধারণ। এদিকে সচেতনতার অভাবে এবং স্বাস্থ্য দপ্তরের ঢিলেমিতে গ্রামীণ ও দূর্গম এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাবে চরম আকার ধারন করে আছে। সাধারন মানুষ হাসপাতালমুখী হবার আগে বা সঠিক চিকিৎসার সান্নিধ্যে আসার আগে টুটকায় বিশ্বাস দেখাচ্ছেন এবং তাতেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
এদিকে খোয়াই বিধানসভা কেন্দ্রের প্রায় ৭০টি বাড়ীতে মেডিক্যাল টিম ভিসিট করায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খোয়াই জুড়েই। স্বাস্থ্য দপ্তর এখনও শীতঘুমে।
