যুব বিকাশ কেন্দ্রের ৩ দিন ব্যাপী মাসরুম চাষের প্রশিক্ষণের পরিসমাপ্তি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || যুব বিকাশ কেন্দ্র (YVK), ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএসআর অংশীদার মুকুল মাধব ফাউন্ডেশন এবং ফিকি (FICCI) লেডিজ অর্গানাইজেশন নর্থ ইস্ট চ্যাপ্টারের সহযোগিতায়, আসামের নলবাড়ি জেলার নারায়ণপুর রিজার্ভে ২৪শে জুম থেকে ২৬শে জুন পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনের মাশরুম চাষের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে।
সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকালমুয়া, বরখেত্রী কলেজের ভাইস প্রিন্সিপাল শাহজাহানা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার, অন্যতম সদস্য লিটন দাস এবং প্রশিক্ষণের মাস্টার ট্রেনার স্মিতা হালোই বৈশ্যা।
প্রজেক্ট সমন্বয়কারী স্মৃতি রেখা চেতিয়া এবং যুব বিকাশ কেন্দ্রের সমন্বয়কারী মনিষ দেবনাথ তিন দিন ধরে অনুষ্ঠানটি সফল পরিচালনায় মূখ্য ভূমিকা পালন করেন।
যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার বলেন, ‘প্রথমবারের মত আসাম রাজ্যের নলবাড়িতে আয়োজিত এই প্রশিক্ষণের সফলতায় আমরা আনন্দিত। আমরা সম্পূর্ণ আশাবাদী এই প্রশিক্ষণের মাধ্যমে যেই ২৫ জন মহিলা প্রশিক্ষণ নিয়েছেন তারা সকলেই তাদের ক্ষমতায়ন বাড়ানোর পাশাপাশি পারিবারিক অর্থনীতির উন্নতি করতে পারবে। প্রশিক্ষণের মধ্যেই সংস্থা সীমিত থাকবে না ভবিষ্যতে মার্কেটিং লিংক করার জন্য ও সহযোগিতা করবে বলে জানান দেবাশিস বাবু।
দজন ভাইস প্রিন্সিপাল শাহজাহানা বেগম বলেন, ‘যুব বিকাশ কেন্দ্রের এই উদ্যোগ প্রশংসনীয়। মাশরুম চাষের মতো বাস্তবিক দক্ষতা দিয়ে ব্যক্তিদের সজ্জিত করা স্বাবলম্বনতা গড়ে তোলে এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।’
প্রশিক্ষণ তাত্ত্বিক ও ব্যবহারিক দুই ধরনের সেশনের সমন্বয়ে অংশগ্রহণকারীদের জন্য একটি ব্যাপক শেখার অভিজ্ঞতা উপহার করেছিল। মাস্টার ট্রেনার শ্রীমতি স্মিতা হালোই বৈশ্যা সফল মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অংশগ্রহণকারীদের সজ্জিত করেছিলেন।
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের হাত দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন সুবিধা ভোগীর হাতে প্রমাণপত্র তুলে দেওয়া হয়।
ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএসআর অংশীদার মুকুল মাধব ফাউন্ডেশন এবং ফিকি লেডিস অর্গানাইজেশন নর্থইস্ট চ্যাপ্টারের সহযোগিতায় যুব বিকাশ কেন্দ্র আগামী দিনও এই ধরনের অনুষ্ঠান আসামের বিভিন্ন জায়গায় আয়োজিত করবে বলে জানিয়েছেন যুব বিকাশ কেন্দ্র কর্তৃপক্ষ। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে যুব বিকাশ কেন্দ্রের এধরনের উদ্যোগকে সকলেই প্রশংসা করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*