বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জুন ||
সাব্রুম এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত্রিবেলায় নিজ ঔষধ দোকানে নাইট ডিউটি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দেবব্রত দেবনাথ নামে এক ব্যাক্তি। জানা যায়, দোকানের ফ্রীজ শর্ট থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। এরপর দেবব্রত দেবনাথকে উন্নত চিকিৎসারজন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেবব্রত দেবনাথকে মৃত বলে ঘোষনা করেন। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। দেবব্রত দেবনাথের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।
