আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || “সারা রাজ্যব্যাপী ৫ মিনিটে ৫ লক্ষ চারাগাছ রোপণ” কর্মসূচী পালন করা হয় শুক্রবার। এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় মোহনপুরের তারানগরের
কাছে NH 108B সড়কে। এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
প্রসঙ্গত, বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে একমাত্র উপায়ই হচ্ছে বৃক্ষরোপণ। কাজে যত বেশি করে বৃক্ষরোপণ করা হবে ততই রোধ করা যাবে উষ্ণায়ন।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, গাছ না থাকলে আমাদের জীবনই থাকবে না। অতএব গাছকে রক্ষা করতে হবে এবং গাছ লাগাতে হবে। উন্নয়নের জন্য যদি গাছ কাটতেই হয় তাহলে তার তিন গোনা গাছ লাগাতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে ৫ মিনিটে সারা রাজ্যে মোট এক লক্ষ গাছ লাগানো হয়েছিল। পরবর্তী ২০২৩ সালে ৫ মিনিটে ২ লক্ষ গাছ লাগানো হয়েছিল। এবছর মন্ত্রী অনিমেষ দেববর্মার নেতৃত্বে সারা রাজ্যব্যাপী ৫ মিনিটে ৫ লক্ষ গাছ লাগানো হয়।
