এইচআইভি/এইডস আক্ট-২০১৭ নিয়ে রাজ্যের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম যৌথভাবে এইচআইভি/এইডস আক্ট-২০১৭ নিয়ে রাজ্যের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে একদিনের স্যান্সিটাইজেশন প্রোগ্রামের আয়োজন করে। শুক্রবার আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকারের যুগ্ম অধিকর্তা ডঃ সৌমিত্র মল্লিক, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরে অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দত্ত, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সম্পাদক অভিষেক দে সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে রাজ্যের সাংবাদিক ও চিত্র সাংবাদিক ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এইচ আই ভি /এইডস রোগ ও সংক্রমণের প্রবণতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণকে সচেতন করার ক্ষেত্রে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করেন। এছাড়াও এদিন আলোচনায় উঠে এসেছে এই রোগ সংক্রমণের অন্যতম প্রধান কারণ হিসেবে নেশার কুফলও তার বাড়বাড়ন্ত নিয়ে। বিশেষ করে যুবদের মধ্যে। অনুষ্ঠানে এইডস আক্রান্ত একজনকে সম্বর্ধিত করা হয়। আলোচনা সভার পরে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশান। এরপর কর্মশালায় যোগ দেওয়া সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*