আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || প্রয়াত হলেন আরও এক চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক তথা মৃৎশিল্পী ইউনিয়নের নেতা রাজশেখর চৌধুরী। চাকরি হারানোর পর এনিয়ে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জন। রবিবার রাজধানীর মেলারমাঠে প্রয়াত চাকরিচ্যুত শিক্ষকের মরদেহে প্রস্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা।
