আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || আগামী ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে রবিবার ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখা এবং ত্রিপুরা প্রান্তের যৌথ উদ্যোগে আগরতলা ক্যানসার হাসপাতালে রোগীদের মধ্যে জুসের প্যাকেট, বিস্কুট এবং আমুল দুধের প্যাকেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের সকল সদস্য-সদস্যাগন।প্রান্তীয় প্রাক্তন সভাপতি ডঃ পার্থ রায় চৌধুরী ভারত বিকাশ পরিষদের সেবামূলক কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন। তাছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক সেবাপ্রমুখ চিত্রা সরকার, প্রান্তীয় সভাপতি ভজন ভট্টাচার্য্য,পূর্ব শাখার সভাপতি শ্যামল ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডঃ মৃণাল দাস সহ পরিষদের অন্যান্য সদস্য-সদস্যাগণ।
পূর্ব শাখার সহ-সভাপতি শিমূল সাহা এই আয়োজনের বৃহদংশের ব্যয়ভার বহন করেন। উনি উনার পিতামাতার স্মরণে ২০০২ সাল থেকে প্রতিবছর এই সেবামূলক কাজটি করে আসছেন।এইদিন ২০০ জন রোগীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত হাসপাতাল কর্মীদের মধ্যেও জুস, দুধের প্যাকেট এবং বিস্কুট বিতরণ করা হয়।
