দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ মে ।। ভারতের প্রতিবেশী দেশ নেপাল বর্তমানে ভূমিকম্পের ক্রমাগত আঘাতে পুরোপুরি ধ্বংশ স্তূপে পরিণত হয়েছে। ইতিমধ্যেই ভারত বন্ধুপ্রতিম দেশটির পেসে দাঁড়িয়েছে। ত্রিপুরায় ইতিমধ্যেই CPI(M) দলের তরফে নেপালে আর্ত পীড়িত মানুষের জন্য সাহায্য তোলা হচ্ছে। CPI(M) জয়নগর মেলারমাঠ লোকাল কমিটি নেপালে দুর্দশা গ্রস্থ মানুষের সাহায্য তোলার কাজে এগিয়ে এসেছে।
