যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারায় এক যুবক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনা বৃহস্পতিবার দুপুর নাগাদ সেকেরকোট দারগাবাড়ি এলাকায়। জানা যায়, উদয়পুর-আগরতলাগামী টিআর ০৭ ১২৫৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক যুবকের উপর দিয়ে বাসটি চালিয়ে দেয়। তাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় এই যুবক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে যুবকের দেহ। বাস চালক পলাতক বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*