আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || সাত রামনগর মন্ডলের অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডে বুধবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণ করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তুষার কান্তি ভৌমিক ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে এলাকার পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদেরও এই কাজে এগিয়ে আসা উচিত।”
উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।
