‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে দেশপ্রেমের বার্তা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের আহ্বান জানান। সেই থেকে প্রতি স্বাধীনতা দিবসের আগে সারা দেশে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের প্রচলন হয়েছে। প্রতি বছরই এই উদ্যোগে সাড়া মিলছে, আর এবারও তার ব্যতিক্রম নয়।
বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতবাসীর মধ্যে যে উজ্জীবিত দেশপ্রেম দেখা গেছে, তাতে এ বছরের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি আরও সাফল্য পাবে বলেই মনে করা হচ্ছে। আগামী ১৩, ১৪ ও ১৫ আগস্ট প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের লক্ষ্যে জোরদার প্রচার চালানো হচ্ছে।
এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। পাশাপাশি, তাদের দীর্ঘায়ু কামনায় রাখি পরিয়ে শুভেচ্ছা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*