স্বাধীনতা দিবসের প্রাক্কালে সীমান্তে যৌথ টহল বিএসএফ-পুলিশের, নজরদারি তুঙ্গে

গোপাল সিং, খোয়াই, ১২ আগস্ট || দেশের ৭৯’তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খোয়াইয়ের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার রাত থেকে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং খোয়াই থানার পুলিশ একযোগে বিশেষ যৌথ টহলদারি অভিযান চালায়। জওয়ানরা পায়ে হেঁটে এবং গাড়িতে করে সীমান্তের জিরো পয়েন্ট থেকে শুরু করে সংলগ্ন গ্রামগুলিতে নজরদারি চালান। তাঁদের মূল লক্ষ্য ছিল অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ রুখে দেওয়া। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন সীমান্ত জুড়ে এই কড়া নিরাপত্তা বলয় বজায় থাকবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*