আপডেট প্রতিনিধি, কৈলাশহর, ০৩ সেপ্টেম্বর || মলয় নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের ধারাবাহিকতায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক রামপ্রসাদ পাল। বাইপাস সংলগ্ন রামঠাকুর আশ্রমে সিসি রোড নির্মাণের শুভ সূচনা করার পাশাপাশি বাইপাস নাগিছড়া এলাকায় বেকার যুবকদের জন্য নির্মিত ১৬টি নতুন স্টল উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও, ব্লক চেয়ারম্যান এবং পঞ্চায়েতের সদস্যরা। স্থানীয় মানুষের মতে, এই উদ্যোগ এলাকায় কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
