আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || বুধবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রদেশের জনজাতি নেতৃত্বের বিশেষ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশের একাধিক পদাধিকারী এবং জনজাতি নেতৃত্ববৃন্দ।
সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন বিস্তৃত আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন, বিশেষত জনজাতি সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন।
মুখ্যমন্ত্রী জানান, সংগঠন ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
