ত্রিপুরাসুন্দরীর পবিত্র ভূমিতে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর || আগরতলার এম.বি.বি বিমানবন্দরে এসে পৌঁছালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী সরাসরি রওনা দেবেন উদয়পুর মাতাবাড়ি শক্তিপীঠের উদ্দেশ্যে।
সেখানে তিনি পূজা অর্চনা করবেন এবং মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির কমপ্লেক্সের আধুনিকীকরণ ও উন্নয়নমূলক প্রকল্পগুলির শুভ উদ্বোধন করবেন। বহু প্রতীক্ষিত এই সফরকে ঘিরে ত্রিপুরাজুড়ে উৎসাহ-উদ্দীপনা এবং নিরাপত্তার কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাতা ত্রিপুরাসুন্দরীর পবিত্র ভূমিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর গৌরবের মুহূর্ত। উদয়পুর পালাটানায় OTPC গ্রাউন্ডে প্রধানমন্ত্রীকে আন্তরিক স্বাগত জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*