আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || রবিবার বনমালীপুর যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে আগরতলা পূর্ব থানায় ডেপুটেশন দেওয়া হলো।
অভিযোগ, রাজ্যের এক কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাস সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য ছড়াচ্ছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের বিরুদ্ধে তিনি নিন্দনীয় ও কুৎসামূলক ভিডিও বানিয়ে বক্তব্য দিচ্ছেন।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুই সংগঠনের পক্ষ থেকে থানার ওসির হাতে লিখিত অভিযোগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মাধবী বিশ্বাসকে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ডেপুটেশন জমা দেওয়ার পর মোর্চার নেতৃবৃন্দ জানান, সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা রটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দেন তারা।
